হরিণাকুণ্ডুুতে যুবকের হাত ভেঙে দিল দুর্বত্তরা

আপলোড তারিখঃ 2020-05-17 ইং
হরিণাকুণ্ডুুতে যুবকের হাত ভেঙে দিল দুর্বত্তরা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামে পাওনা টাকা চাওয়ায় সোহেল নামের এক যুবককে মেরে হাত ভেঙে দিয়েছে দুর্বত্তরা। আহত যুবক ওই গ্রামের আনজের আলীর ছেলে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আহত ওই যুবক বাদী হয়ে একই গ্রামের নাসির, ফজলুর রহমানসহ পাঁচজনকে অভিযুক্ত করে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা করেছেন। আহত যুবক সোহেল জানান, তাঁর বাবা গ্রামে পাটকাঠির ব্যবসা করেন। বুধবার অভিযুক্ত নাসিরের চাচার কাছে পাটকাঠি বিক্রির পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা তাঁর বাবাকে মারধর করে। এ সময় তিনি বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বত্ত নাসিরসহ অন্যরা তাঁকে বেধড়ক মারধর শুরু করে। এ সময় অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে মেরে তাঁর হাত ভেঙে দেয়। তিনি আরও জানান, অভিযুক্ত নাসির এলাকার প্রভাবশালী হওয়ায় মামলা করার পর থেকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। এছাড়াও তাঁদেরকে গ্রামছাড়া করার হুমকিও দিচ্ছে ওই দুর্বৃত্ত। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)