মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা!

আপলোড তারিখঃ 2020-05-17 ইং
মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরের বদ্দিপুরে রাফেজা খাতুন রত্না (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। গৃহবধূ ওই গ্রামের রোজদার আলীর স্ত্রী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, নিজ বাড়িতে সন্তানসহ ঘরে ঘুমিয়েছিলেন গৃহবধূ রাফেজা খাতুন রত্না। ভোরের দিকে ঘরের জানালা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে দৃর্বৃত্তরা তাঁর ঘাড়ে কোপ দেয়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, নিহতের স্বামী মাদক মামলায় জেলহাজতে রয়েছেন। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনও থানায় কোনো মামলা হয়নি। লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)