দামুড়হুদায় লকডাউন অমান্য, গার্মেন্টস ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-05-17 ইং
দামুড়হুদায় লকডাউন অমান্য, গার্মেন্টস ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় লকডাউন অমান্য করে দোকান চালানোর অপরাধে এক গার্মেন্টস ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের ফাইভ স্টার গার্মেন্টসের মালিক আবুল বাসার সরকারি নিয়ম ভঙ্গ করে দোকান খুলে ব্যবসা করার অপরাধে দোষী সাবস্ত্য করে ১৮৬০ সালের ১৮৮ ধারায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)