দর্শনায় আদিবাসী ও ঋষি সম্প্রদায়ের মধ্যে চিকিৎসাসেবা প্রদান

আপলোড তারিখঃ 2020-05-17 ইং
দর্শনায় আদিবাসী ও ঋষি সম্প্রদায়ের মধ্যে চিকিৎসাসেবা প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় আদিবাসী ও ঋষি সম্পদায়ের নারী-পুরুষের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ইয়ুথ অ্যাসেম্বলি সদস্যদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার সকাল নয়টায় দর্শনা ঋষি সম্প্রদায় পাড়ায় এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আনোয়ার হোসেন রাজিব (এমবিএস) ও ডা. জাকির হোসেন (ডিএমএস)। আদিবাসী ও ঋষি পাড়ার ৪০ জন ডায়াবেটিস, অনিদ্রা, মাথা ব্যাথা, ঠাণ্ডা-জ্বরসহ নানা ধরণের চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপসন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও সমাজসেবক খাইরুল ইসলাম। এছাড়া ইয়ুথ অ্যাসেম্বলির সদস্য সুজন, সজিব, শান্ত, প্রদীপ, জয়া, প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসরাইল হোসেন খান টিটো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)