ঝিনাইদহে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান

আপলোড তারিখঃ 2017-03-06 ইং
ঝিনাইদহে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের হাটের রাস্তায় আগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ কাঠ ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে এ অর্থ বিতরণ করা হয়।  ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা বেগম, কৃষি কর্মকর্তা ড. খান মো: মনিরুজ্জামান, সমাজ সেবা অফিসার মমিনুর রহমান, শিক্ষা অফিসার আরিফ সরকারসহ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সময় ক্ষতিগ্রস্থ ৬ কাঠ ব্যবসায়ীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি শহরের হাটের রাস্তায় ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের ৪টি ফার্নিচার ঘর ও দুটি  দোকান পুড়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)