মেহেরপুরে কৃষকের ধান মাড়াই করে ঘরে তুলে দিল কৃষক লীগ

আপলোড তারিখঃ 2020-05-17 ইং
মেহেরপুরে কৃষকের ধান মাড়াই করে ঘরে তুলে দিল কৃষক লীগ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দেওয়ার পর সেই ধান মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে ওই কৃষকের কর্মহীনতা এবং শ্রমিক না পাওয়ায় মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগ কৃষকের ধান মাড়াইয়ের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামে কৃষক আলিমুদ্দিনের দুই বিঘা ধান কেটে দেয়ার পর মাড়াই করে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া হয়। ধান মাড়াই ও ঘরে পৌঁছে দেওয়ার কাজে মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবালের নেতৃত্বে অন্যদের মধ্যে সদর উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ বাবলু, মহিদুল ইসলাম ডাকু, সোহরাব হোসেন হাসিব, পলাশ, উজ্জ্বল সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)