কালীগঞ্জে ৪টি গরুর আগুনে পুড়ে মৃত্যু

আপলোড তারিখঃ 2017-03-06 ইং
কালীগঞ্জে ৪টি গরুর আগুনে পুড়ে মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙা গ্রামের আব্দুর রশীদ খোকনের গোয়াল ঘরে আগুন লেগে ৪টি গরু ও ৮টি মুরগি পুড়ে মারা গেছে। রোববার মধ্যরাতে খোকনের বাড়ির গোয়াল ঘরের আগুনে এ ঘটনা ঘটে। খোকন ওই গ্রামের ফজলু মাওলানার ছেলে। আব্দুর রশীদ খোকন বলেন, রাত ১টার দিকে গোয়াল ঘরে আগুন দেখতে পায়। তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু তালা না খুলতে পারায় আগুনের বিস্তার হতে থাকে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভালেও রক্ষা করা যায় না ৪টি গরু ও ৮টি মুরগি। তিনি আরও জানায়, সাজাল জ্বালানো ধোয়ায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লক্ষ ৭০হাজার টাকা ক্ষতি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)