জীবননগর অফিস:
জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় সব মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল শুক্রবার জীবননগর উপজেলা প্রশাসনের নির্দেশে ফার্মেসি, ক্লিনিক ও নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের দোকান বাদে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, সকালে জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম সাধারণ মানুষের স্বাস্থ্য-সচেতনতায় পৌর শহরে মাইকিং করেছেন।
