চুয়াডাঙ্গায় নির্দেশনা অমান্য, ২৩ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-05-16 ইং
চুয়াডাঙ্গায় নির্দেশনা অমান্য, ২৩ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনের কাছ থেকে ৫৭ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার (১৫ মে) দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি দোকান, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এছাড়ও সকালে চুয়াডাঙ্গা শহরে যেসব চায়ের দোকান ছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনব্যাপী ৮টি মোবাইল কোর্টে ৫২ জনের কাছ থেকে ৫৭ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জনকে ২৬ হাজার ২শ টাকা, জীবননগর উপজেলায় ৭ জনকে ১ হাজার ৭শ টাকা, দামুড়হুদা উপজেলায় ১৪ জনকে ১৮ হাজার ২শ টাকা, আলমডাঙ্গা উপজেলায় ৮ জনকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)