ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়ায় ত্রাণসামগ্রী বিতরণকালে নজরুল মল্লিক
নিজস্ব প্রতিবেদক:
‘চিন্তা করবেন না। সাহস রাখুন। নিশ্চয় ভালো কিছু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেই ভাবে চলুন। আপনাদের সহযোগিতায় এই বিপদ কেটে যাবে। আপনাদের সবার সহযোগিতা চাই। রাস্তায় জটলা করা যাবে না। অকারনে আড্ডা দেওয়া যাবে না। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের পাশে আছি।’
জীবননগর উপজেলার আনদুলবাড়ীয়া, কুলতলা, নিশ্চিন্তপুর ও দর্শনায় বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গোটা রমজান মাসজুড়েই গরীব-দুঃখী অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি।
প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে জীবননগর-দামুড়হুদা সড়কে ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ৫৫০ জন অসহায় দারিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও মাস্ক বিতরণ করেন। বিতরণকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে নজরুল মল্লিক আরও বলেন, আপনারা নিজেদের অসহায় ভাববেন না। আমি যতক্ষণ বেঁচে আছি, আপনারা আমাকে বলবেন। আমি থাকতে আপনাদের না খেয়ে থাকা লাগবে না।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর হাসাদার খালেক, জীবননগর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তালেব, যুবলীগের খাজা, হাবিবুর মল্লিক, শাহবে মল্লিক, উজিরপুরের শাহিন, সুটিয়ার রিয়াজ, আট কবরের আক্তার হোসেন, জীবননগরের মেহেদি হাসান, পারকেষ্টúুর যুবলীগের রাশেদ, মমদনা ও পাঠান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইসমাইল হোসেন, তেঁতুল ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুল ও সানোয়র প্রমুখ।