কালীগঞ্জে শিক্ষকদের নিয়ে ধান কাটলেন এমপি আনার

আপলোড তারিখঃ 2020-05-16 ইং
কালীগঞ্জে শিক্ষকদের নিয়ে ধান কাটলেন এমপি আনার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: এবার স্কুলশিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কাঠফাটা রোদে মাঠে ধান কাটতে নামলেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। তিনি গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামে এক দরিদ্র কৃষকের আড়াই বিঘা জমির ধান কাটতে মাঠে নামেন। এ সময়ে সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাসহ ৩১ জন শিক্ষক-শিক্ষিকা, ৫ জন কর্মচারী ও ৫ জন ছাত্র ওই ধান কাটা কর্মসূচিতে অংশ নেন। শিক্ষকদের সঙ্গে হেলায় গ্রামের কৃষক ছব্দুল হোসেনের খেতে ধান কাটতে আসা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, মহামারি করোনাতে ধান কাটা শ্রমিক সংকট চলছে। এ মুহূর্ত্বে দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে তিনি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এসেছেন। ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, ‘এমপি মহোদয় আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাঠে এসেছেন। তিনি বেশ ধান কেটেছেন।’ প্রধান শিক্ষক আরও জানান, শিক্ষকদের পক্ষ থেকে তাঁর বিদ্যালয়ের দরিদ্র ১৫০ জন ছাত্রকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। এ ছাড়াও তাঁরা কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার হাতে ১০ হাজার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)