চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে পিপিই ও খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-16 ইং
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে পিপিই ও খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মরত চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিই এবং নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করেছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই পিপিই প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ইউনিট কর্মকর্তা গৌরচন্দ্র বিশ্বাস, হিসাবরক্ষক আখতার হোসেন, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ প্রমুখ। পরে বিকেলে চুয়াডাঙ্গা সদরের নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে করোনার প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)