করোনায় অস্বচ্ছল মানুষের জন্য চুয়াডাঙ্গা জেলা সমিতির তহবিল গঠন, সহযোগী হোন আপনিও

আপলোড তারিখঃ 2020-05-15 ইং
করোনায় অস্বচ্ছল মানুষের জন্য চুয়াডাঙ্গা জেলা সমিতির তহবিল গঠন, সহযোগী হোন আপনিও ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাস সংক্রমণের কারণে অধিকাংশ মানুষ আজ ঘরবন্দী। কর্মহীন মানবেতর জীবনযাপন করছেন খেটে খাওয়া, দিনমজুর, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনআনা দিন খাওয়া মানুষেরা। সবচেয়ে বেশি সমস্যায় আছেন অস্বচ্ছল ও নিম্ন আয়ের নাগরিকেরা। এ অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলা সমিতি। করোনা দুর্গত পরিস্থিতিতে মানবতার কল্যাণে আপনিও অংশীদার হতে পারেন এই উদ্যোগে। এই লক্ষে চুয়াডাঙ্গা জেলার স্বচ্ছল ও বিত্তবানসহ সব জেলাবাসীর কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করছেন সমিতির নেতৃবৃন্দ। আপনি ইচ্ছা করলে জাকাতের টাকাও সমিতির এই তহবিলে জমা দিতে পারবেন। এক লিখিত বিবৃতিতে এমন উদ্যোগের কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি কাজী সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু। সবার করোনামুক্ত সুস্থ জীবন কামনা করেছেন তাঁরা। আর্থিক সহযোগিতা পাঠাবেন যেভাবে- হিসাবের নাম: চুয়াডাঙ্গা জেলা সমিতি, নম্বর ০১০১১২১০০০৪৮৬৩১, মার্কেন্টাইল ব্যাংক লিঃ, প্রধান কার্যালয়। বিকাশে টাকা পাঠান ০১৭১৩০২৫৪০০ (অর্থ সম্পাদক) এই নম্বরে। প্রয়োজনে- ০১৭১৩০০৪৮৯৫ (সভাপতি) এবং ০১৭১৫০২৮৫৪০ (সাধারণ সম্পাদক)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)