সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ৭৫২ জন

আপলোড তারিখঃ 2020-05-15 ইং
সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ৭৫২ জন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫২ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৪ মে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে, নতুন রোগীদের মধ্যে ৭৫০ জনই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক। এ নিয়ে টানা ২১ দিন নতুন রোগী শনাক্তের সংখ্যা এক হাজারের নিচে থাকল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৬৪ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৯৭৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ১০ হাজার ৭২২ জন আক্রান্ত এখনও হাসপাতালে রয়েছেন। এর মধ্যে বেশিরভাগ স্থিতিশীল বা ভালো আছেন। তবে ২০ গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন। ১৯ হাজার ৩২ জন সাধারণ কোয়ারেন্টাইনে যত্নশীল অবস্থায় আছেন। যাদের হালকা লক্ষণ রয়েছে, বা চিকিৎসাগতভাবে ভাল আছেন তবে। আগামী ১৯ মে থেকে দেশটিতে স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হবে। বর্তমানে বিভিন্ন ডরমেটরিতে আইসোলেশনে রয়েছেন অভিবাসী শ্রমিকরা। সেখানে তাদের দৈনন্দিন চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত এসব কড়াকড়ি জারি থাকবে বলে জানানো হয়েছে। এশিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি হলো সিঙ্গাপুর। মূলত শ্রমিকদের এসব ডরমেটরি থেকেই এই ভাইরাসটির সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। দেশটি ডরমেটরির বাইরে করোনার সংক্রমণ ঠেকাতে পারলেও শ্রমিকদের মধ্যে আক্রান্ত আশঙ্কাজনক হারে বাড়ছেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)