আলমডাঙ্গায় জাতীয় দূর্যোগ দিবসে ফায়ার সার্ভিস’র মহড়া

আপলোড তারিখঃ 2017-03-06 ইং
আলমডাঙ্গায় জাতীয় দূর্যোগ দিবসে ফায়ার সার্ভিস’র মহড়া ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জাতীয় দূর্যোগ দিবস পালন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে প্রাকৃতিক দূর্যোগ ভুমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় শীর্ষক এক প্রস্তুতিমূলক আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মখলেছুর রহমানের পরিচালনায় ও লিডার আকরাম হোসেনের সহযোগীতায় সঙ্গীয় ফায়ারম্যানরা ওই মহড়ায় আগুন প্রজ্বলিত করে তা নেভানোর কৌশল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে দেখান। জাতীয় কর্মসূচীর সাথে মিল রেখে আগামী ১০মার্চ উপজেলা পর্যায়ে আলোচনা সভা, সমাবেশ, সেমিনার, সাংষ্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর। পিআইও অফিসের অফিস সহকারি আব্দুল লতিফের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আঃ মজিদ বিশ^াস, মাসুদ রানা, খাইরুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, নাইমা আফরোজ, শারমিন নাহার প্রমূখ। মহড়া চলাকালীন সময়ে স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন। অগ্নিকান্ড নেভানো কাজে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)