করোনা উপসর্গ নিয়ে শশুর বাড়ি এসে মারা গেলেন জামাই

আপলোড তারিখঃ 2020-05-15 ইং
করোনা উপসর্গ নিয়ে শশুর বাড়ি এসে মারা গেলেন জামাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে শ্বশুর বাড়ি এসেই মারা গেলেন ঝিনাইদহ কালীগঞ্জের শুকুর আলী (৪৫) নামের এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি ঢাকা থেকে কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামে তাঁর শ্যালক আব্দুর রহমানের বাড়িতে এসে ওঠেন। এরপর ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। নিহত শুকুর আলী উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ঘোপপাড়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা সিটি মিলে সিকিউরিটি গার্ডের চাকরি করছিলেন। কাশিপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানান, ঢাকাতে থাকা অবস্থায় গত শুক্রবার শুকুর আলী ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি অসুস্থ অবস্থায় রাতে তাঁর শ্যালক কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামের আব্দুর রহমানের বাড়িতে ওঠে। এরপর ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে ভোর পাঁচটার দিকে সে মারা যায়। নিহতের একমাত্র ভাই খাইরুল ইসলাম জানান, তাঁর ভাই একজন ডায়াবেটিসের রোগী। তারপরও তাঁর জ্বর-ঠাণ্ডা-কাঁশিতে শ্বাসকষ্ট ছিল। তাঁদের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুলতান আহম্মদ জানান, শুকুর আলীর শরীরে করোনার উপসর্গ থাকায় ইতিমধ্যে তাঁর নমুনা সংগ্রহ করে খুলনাতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)