কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-05-15 ইং
কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মহামারি করোনাভাইরাস আতঙ্কের মধ্যে শারীরিক দূরত্ব না মেনে ঈদের কেনাকাটার জন্য এবং অযথা দোকানে ভিড় করার অপরাধে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করায় ১৮৬০ সালের আইনের ২৬৯ ধারায় কার্পাসডাঙ্গা বাজারের জি-রহমানিয়া মার্কেটের আব্দুল্লাহ গার্মেন্টসের মালিক রফিকুল ইসলামকে দুই হাজার ও একই ধারায় হাজি মার্কেটের ফ্যাশান হাউজের মালিক শাহাবুদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে বাজারের সব ব্যবসায়ীকে সরকারি নির্দেশনাকে মেনে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের পেশকার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার এএসআই আশেকসহ পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)