মেহেরপুরে অসহায় পরিবারের মধ্যে মহিলা আ.লীগের খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-15 ইং
মেহেরপুরে অসহায় পরিবারের মধ্যে মহিলা আ.লীগের খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের আহবানে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সৌজন্যে কর্মহীন, অসহায় ও দলীয় অস্বচ্ছল পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী শতাধিক কর্মহীন, অসহায় ও দলীয় অস্বচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা আবেদিন ও সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন জেলার তিন উপজেলার শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলুসহ নিত্যপণ্যসামগ্রী প্যাকেট করে বিতরণ করা হয়। এ সময় মুজিবনগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিলি আরা ও সাধারণ সম্পাদক মিনু আরা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান, শহরের সভাপতি জামেলা খাতুন, সাধারণ সম্পাদক সামছুন্নাহারসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)