জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটির শপথ

আপলোড তারিখঃ 2020-05-15 ইং
জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটির শপথ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর প্রেসক্লাবের সামনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জীবননগর সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির শপথ পাঠ করান জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলম ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু। এছাড়া নবনির্বাচিত কমিটির সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকনসহ কমিটিরি সব সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)