মেহেরপুরে সম্পাদক ও প্রকাশকসহ তিনজনের নামে ডিজিটাল আইনে মামলা

আপলোড তারিখঃ 2020-05-14 ইং
মেহেরপুরে সম্পাদক ও প্রকাশকসহ তিনজনের নামে ডিজিটাল আইনে মামলা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে স্থানীয় একটি পত্রিকার সম্পাদকসহ তিনজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার সন্ধায় গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলাটি করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মেহেরপুরের স্থানীয় পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এ এস এম ইমন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। মামলা নম্বর ১২, তাং ১৩-০৫-২০২০ ইং। গত ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় ‘সাবেক এমপি মকবুল হোসেনের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)