ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
মুজিবনগরে ৫ গ্রাম হেরোইনসহ আমিন মণ্ডল (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার আনন্দবাস বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক আমিন মণ্ডল মুজিবনগর উপজেলার আনন্দবাস পশিচম পাড়ার মৃত দীন মোহাম্মদের ছেলে। জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে রতনপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আমিন মণ্ডলকে (৩০) আনন্দবাস বাজার থেকে আটক করে। এ সময় তাঁর কাজ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে নিয়মিত মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
