নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় চাপাতিসহ পৌর কলেজ পাড়ার সাকিব নামের একজনকে আটক করেছ সদর ফাঁড়ির পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর কলেজ পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক সাকিব (১৯) একই এলাকার ইদ্রিস আলীর ছেলে ও যুবলীগকর্মী মোনাজাত হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি। পুলিশ সূত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের এসআই ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে পৌর কলেজ পাড়ার ইদ্রিস আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর ছেলে সাকিবকে নিজ বাড়ি থেকে দেশীয় চাপাতিসহ আটক করেন। পুলিশ আরও জানায়, গতকাল বুধবার দুপুরে যুবলীগের কর্মী মোনাজাত হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
