ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) গুটি ও বোম্বাই আম দিয়ে শুরু হবে আমের বাজার। এছাড়া হিমসাগর আম ২০ মে থেকে এবং ল্যাংড়া আম বাজারজাত শুরু হবে আগামী ৩১ মে থেকে। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কৃষি অধিদপ্তর ও আমচাষিরা উপস্থিত ছিলেন। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, আমচাষি আলাউদ্দিন, শাহিনুর রহমান প্রমুখ। মতবিনিময়সভায় আমে ক্ষতিকর কার্বাইড ও ফরমালিন না মেশানের জন্য আম চাষী ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক। আম চাষী ও ব্যবসায়ীরা মেহেরপুরের আমে ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয়না বলে আশ্বস্ত করেন।
