কুড়ুলগাছির সদাবরীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি : আহত ৪

আপলোড তারিখঃ 2020-05-14 ইং
কুড়ুলগাছির সদাবরীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি : আহত ৪ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের কবরস্থান পাড়ায় সেচের পানির টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। জানা গেছে, সদাবরী গ্রামের গোলাম শনির ছেলে তাহের শনির সঙ্গে দীর্ঘদিন ধরে রফিকুল শনিদের বিরোধ চলে আসছিল। তা সত্বেও রফিকুল শনি, তাহের শনির কাছে মটরের পানির জন্য অনুরোধ করলে তাহের শনি তা স্বীকার করে। তাহের শনির মটরে পানি নিয়ে রফিকুল শনি ধান চাষাবাদ করে। গতকাল তাহের শনি রফিকুল শনির কাছে সেচের টাকা চাইলে সে বলে বাড়ি এসে নিতে হবে। তাহের শনি জানায়, সে টাকা পাবে তবে বাড়ি কেন যেতে হবে। দুজনের বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষের মারামারি বেঁধে যায়। একপর্যায়ে রফিক শনি লোহার রড দিয়ে তাহের শনির মাথায় আঘাত করে। পরর্বতীতে তাহের শনির ছেলে জাহাঙ্গীর, মেহেদী, আইনাল শনি ও তার ছেলে আলম, ইকবাল ও অপর পক্ষে পিরু শনি তার বউ ছিবরা, তার রশিদ তার বউ লাখি, রফিকুল ও তার বউ শিউলি, রফিকুলের ভাই লিটন মিলে উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হলে তাহের শনি ও তার বড় ছেলে জাহাঙ্গীর অপরপক্ষে রফিকুল শনি ও ছিবরা আহত হয়। এ ঘটনায় উভয়পক্ষই দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)