অসহায়দের ফেরিওয়ালা ডাকবাংলার রাজিব শেখ

আপলোড তারিখঃ 2020-05-14 ইং
অসহায়দের ফেরিওয়ালা ডাকবাংলার রাজিব শেখ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এতে ডাকবাংলার অনেক গার্মেন্টস দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকা শ্রমিকদের মালিক পক্ষ থেকে বেতন ভাতা না দেওয়ায় গরীব, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে প্রতিনিয়ত সাধুহাটি, সাগান্না ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের বেশ কিছু অসহায় মানুষের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা ডাকবাংলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শেখ নিজে খোঁজ খবর নিয়ে বিত্তবানদের আড়ালে লুকিয়ে থাকা অসহায়দের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছেন। বলা চলে, ঝিনাইদহ এমনই এক জেলা যেখানে ‘দারিদ্র’ থেকে যায় বিত্তের আড়ালে। নীরবে সেই সব অসহায় মানুষগুলো দারিদ্রের কষাঘাত সয়ে যায়। স্বাদ-আহ্লাদ, শখ অধরাই থেকে যায় বেঁচে থাকার সংগ্রামে। বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে উৎসবে-পার্বনে। এই মহামারি পরিস্থিতিতে ঈদে নতুন কাপড় তো তাঁদের কাছে এক স্বপ্নের নাম হয়ে দাঁড়িয়েছে। কেউ অসুস্থ হলে ভালো চিকিৎসা করাবে সে সুযোগ খুবই কম। এমন গ্রামও আছে, যেখানে বিত্তবান খুব বেশি একটা নেই, ফলে হাত পাতার জায়গাও রুদ্ধ বলা চলে। আর হাতেগোনা যারা শহরে কিংবা প্রবাসে আছেন তাঁরা, এসবের খুব বেশি একটা খোঁজও নেন না। যে কারণে গ্রামের এসব দরিদ্র মানুষ আর তাঁদের সন্তানেরা বছরের পর বছর অপেক্ষায় থাকেন ঈদের নতুন কোন ভালো পোশাকের জন্য। বছরে একটু ভালো খাবারের জন্য। সেটা কখনও হয়, আবার অধিকাংশ সময় হয় না। এসব অসহায়, হতদরিদ্র মানুষের জন্য এগিয়ে এসেছেন। কোনো বড় প্রতিষ্ঠান কিংবা কোম্পানি নয়। কিংবা ধনাঢ্য ব্যক্তিও নয় তিনি হলেন ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শেখ। তিনি দান করে যাচ্ছেন চাউল, ডাউল, তৈল, লবন, সাবান, হুইল পাওডার, শ্যাম্পু, জিরে মশলাসহ নগদ টাকা। প্রতিবেদন সংগ্রহ করতে যেয়ে তারই একটি বাস্তব দৃশ্য প্রতিবেদকের চোখে পড়ে। সেটি হলো সদর উপজেলার ডহরপুকুরিয়া হাফেজিয়া এতিমখানা ও লিল্লা বোডিং-এ গতকাল বুধবার বিকালে নগদ ২১ শত টাকা দান করলেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শেখ জানান, ‘করোনাভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারদের মাঝে। আমি নিজে খোঁজ নিয়ে অতি গোপনে অসহায় দুস্ত কর্মহীন মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছি। এই মহামারী করোনা ভাইরাস যতদিন থাকবে আমার এ কাজ ততদিন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)