হুইল চেয়ার ও খাদ্য সহায়তা দিল তারা দেবী ফাউন্ডেশন

আপলোড তারিখঃ 2020-05-14 ইং
হুইল চেয়ার ও খাদ্য সহায়তা দিল তারা দেবী ফাউন্ডেশন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানসহ দুর্ঘটনায় পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন অসহায় ৫০টি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের মহিলা কাউন্সিলর কাজল রেখা ও তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। অপর দিকে, ভাঙবাড়ীয়া গ্রামের মৃত বাছের আলীর ছেলে বয়োবৃদ্ধ হিদা বক্সের চলাফেরার জন্য তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাঙবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মানোয়ার হোসেন মনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)