বোরো ধান সংগ্রহে সরকারি নীতিমালা বাস্তবায়নের দাবি

আপলোড তারিখঃ 2020-05-14 ইং
বোরো ধান সংগ্রহে সরকারি নীতিমালা বাস্তবায়নের দাবি ছবির ক্যাপশন:
অনিয়ম প্রতিরোধে চুয়াডাঙ্গায় জেলা লোকমোর্চার সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলায় বোরো ধান সংগ্রহে সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও অনিয়ম প্রতিরোধে কৃষক এবং নাগরিক সমাজের সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক সংগঠন জেলা লোকমোর্চার আয়োজনে গতকাল বুধবার দুপুরে ওয়েভ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ প্রশিক্ষণ সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, চলতি বছর জেলায় ৫ হাজার ৩১০ প্রান্তিক কৃষকের কাছ থেকে ৫ হাজার ৩১০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এজন্য তালিকাভুক্ত কৃষকদের মধ্যে থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করার কথা রয়েছে। কিন্তু প্রকৃত প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের নামে ইতিপূর্বে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। লিখিত বক্তব্য আরও বলা হয়, বোরো মৌসুমে ধান-চাল কেনার যে সরকারি নীতিমালা আছে, তা অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করা যাবে না। যারা কৃষক তাদের মধ্যে লটারি করে সঠিক নিয়মে ধান সংগ্রহ করতে হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের প্রকৃত ডিলারদের কাছ থেকে চাল কিনতে হবে। সঠিকভাবে ধান ও চাল কেনা হয়, সে ব্যাপারে জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্যনিয়ন্ত্রণ অফিসের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভীন লাইলা, প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, লোকমোর্চার সচিব কানিজ সুলতানা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)