কুড়ুলগাছিতে মুদি দোকানের টিন কেটে চুরি

আপলোড তারিখঃ 2020-05-13 ইং
কুড়ুলগাছিতে মুদি দোকানের টিন কেটে চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কুড়ুলগাছি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে মের্সাস মামুন স্টোরে চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ ১ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। চুরির ঘটনায় দোকানে স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় চোর শনাক্ত হয়েছে। তবে তার নাম পরিচয় কিছুই এখনো জানেতে পারা যায়নি। জানা গেছে, গত সোমবার দিনগত রাত ১ টার দিকে কুড়ুলগাছি বাজারের মের্সাস মামুন স্টোরে দোকানের উপরের টিন কেটে ভিতরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা ও বিভিন্ন ব্রান্ডের প্রায় ৭০ হাজার টাকার সিগারেট চুরি করেছে চোরেরা। দোকানের ভিতরে থাকা সিসি টিভি ক্যামেরায় চোর সনাক্ত হয়েছে। এদিকে চুরির খবর শোনার পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দর্শনা থানা পুলিশ। মামুন স্টোরের মালিক মো: আল মামুন বাবু বলেন, প্রতিদিনের ন্যায় রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকালে দোকানে এসে দেখতে পাই আমার দোকানের উপরের টিন কাটা। চোরেরা দোকানের টাকার ড্রয়ারে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ৭০ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট করে চুরি করেছে। সর্বমোট ১ লক্ষ টাকার মত মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি। দোকানে থাকা সিসি টিভি ক্যামেরায় চোর সনাক্ত হয়েছে তবে চোরের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানান দোকান মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)