ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ছহিউদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ উপস্থিত থেকে ইফতারসামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে ছহিউদ্দীন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা রাতুল, রুদ্র, সেলিম, আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
