ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এক অসহায় প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ৪ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার আলী হোসেনের প্রতিবন্ধী কন্যা জেসমিন আক্তারকে তার চলাফেরা করার জন্য পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে একটি হুইল চেয়ার প্রদান করেন। হুইল চেয়ার প্রদানের সময় পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাকিল রাব্বি ইভানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
