করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মানবিক সহায়তায় যশোর সেনানিবাসের সদস্যরা

আপলোড তারিখঃ 2020-05-13 ইং
করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মানবিক সহায়তায় যশোর সেনানিবাসের সদস্যরা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি আর লকডাউন। আর এই অসময়ে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। এই জনগোষ্ঠীর সহায়তায় মাঠে নেমেছে দেশের অকুতোভয়ী সেনা সদস্যরা। নিজের জীবনের পরোয়া না করে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন তাঁরা। এছাড়াও এ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি করছেন নানা প্রকার সামাজিক ও জনসচেতনতামূলক কাজ। গতকাল মঙ্গলবারও তাঁদের এ কার্যক্রম অব্যাহত ছিল। `` মধ্যবিত্তদের খুঁজে খুঁজে তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` দেশের বিভিন্ন স্থানে যশোর সেনানিবাসের সেনাসদস্যদের তৎপরতা অব্যাহত। `` প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ক্ষেত হতে বিভিন্ন ধরনের সবজি ক্রয় অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` কৃষকদের সচ্ছলতা টিকিয়ে রাখতে কৃষকদের ক্ষেত হতে বিভিন্ন ধরনের সবজি ক্রয় অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` স্বাস্থ্যবিধি মেনে শপিং করতে মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` স্থানীয় কাঁচা বাজারগুলোতে নিয়মিত মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` দুস্থ মানুষের মাঝে বিভিন্ন শস্য/সবজি/খাদ্য বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` সাধারণ মানুষের সুরক্ষা রক্ষার্থে অসহায়দের মাঝে সাবান বিতরণ করছেন যশোর সেনানিবাসের এক সেনাকর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)