ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার বিকেলে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেড়পাড়ায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র তিন শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এরই ধারাবহিকতায় গত রোববার ৪ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। তিনি আরও বলেন, এক মাসেরও বেশি সময় ধরে মেহেরপুরের মানুষ কর্মহীন হয়ে আছে। কবে নাগাদ এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাব, বলা যাচ্ছে না। এজন্য ধনী-গরিব, দল-মত নির্বিশেষে সবার মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
