চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-12 ইং
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের হতদরিদ্র ৫০ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম ও সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান। জানা গেছে, চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের আওয়াত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যত্রমের প্রকল্পের মেয়াদ শেষ হয় গত বছরের ৩১ ডিসেম্বর। নতুন প্রকল্পের অনুমোদন না হওয়ায় চরম অর্থসংকটে দিন পার করছেন এ কার্যক্রমের আওতায় থাকা শিক্ষক-শিক্ষিকারা। বিষয়টি অনুধাবন করে চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম উপজেলা প্রশাসনের কাছে হতদরিদ্র ৫০ জনের জন্য আবেদন করেন। উপজেলা প্রশাসন ৫০ জনের খাদ্যসামগ্রী অনুমোদন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)