চুয়াডাঙ্গায় আরও দুজনের করোনা পজেটিভ

আপলোড তারিখঃ 2020-05-12 ইং
চুয়াডাঙ্গায় আরও দুজনের করোনা পজেটিভ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক/হিজলগাড়ি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা যুবকের পরিবারের দুই সদেস্যর শরীরে করোনা শনাক্ত করেছে যবিপ্রবি'র জিনোম গবেষণাগার। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। করোনা শনাক্ত দুজন হলেন করোনা আক্রান্ত হয়ে মৃত জাহিদুলের পিতা ও তাঁর চাচী। গতকাল বিকেলে করোনা আক্রান্ত দুজনকেই নেওয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে। এ ঘটনায় আশপাশের ৪৫টি বাড়ি লকডাউন করেছে সদর উপজেলা প্রশাসন। জানা যায়, ৬ মে বুধবার করোনা উপসর্গ নিয়ে মৃত যুবকের রিপোর্ট পজেটিভ এলে ওই পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জিনোম গবেষণাগারে পাঠানো হয়। এদিকে (১১ মে) সোমবার যবিপ্রবির জিনোম গবেষণাগার চুয়াডাঙ্গার ১২ জনের নমুনার ফলাফল পাঠিয়েছে। উক্ত ফলাফলে ২ জনের পজেটিভ ও ১০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা শনাক্ত পরিবারের আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তাঁদের নিজ বাড়িতে আইসোলেসন করে রাখার ব্যবস্থা না থাকায় হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বাড়ির নিকটবর্তী কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)