ছবির ক্যাপশন:
জীবননগরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে এমপি টগর
জীবননগর অফিস:
জীবননগরে বোরো ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক বাছাইয়ের উদ্দেশ্য উম্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘কৃষকেরা এ দেশের প্রাণ। মহামারি করোনাভাইরাসের কারণে আজ কৃষকেরা ধান নিয়ে মহা বিপাকে পড়েছেন। কিন্তু কৃষকদের এই দুর্ভোগের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করছেন। কৃষকেরা যাতে সঠিকভাবে এই সেবা পায়, এ বিষয়টি আমাদের সবার নজর রাখতে হবে। প্রকৃত কৃষক যেন এড়িয়ে না যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচব, বাঁচবে গোটা দেশ।’
জীবননগর উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
