ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত যুবকের পরিবারের দুই সদেস্যর শরীরে করোনা শনাক্ত করেছে যবিপ্রবি'র জিনোম গবেষণাগার। (১১ মে) সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত দুইজন হলেন করোনা আক্রান্ত হয়ে মৃত জাহিদুেলর পিতা ও তার চাচি।
জানা যায়, ৬ মে বুধবার করোনা উপসর্গ নিয়ে মৃত যুবকের রিপোর্ট পজেটিভ এলে ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জিনোম গবেষণাগারে পাঠানো হয়। এদিকে (১১ মে) সোমবার যবিপ্রবি'র জিনোম গবেষণাগার চুয়াডাঙ্গার ১২ জনের নমুনার ফলাফল পাঠিয়েছে। উক্ত ফলাফলে ২ জনের পজেটিভ ও ১০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা শনাক্ত পরিবারের আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
