জয়রামপুরের চুরির ঘটনায় ৪ চোর আটক, মোটরসাইকেল জব্দ

আপলোড তারিখঃ 2020-05-11 ইং
জয়রামপুরের চুরির ঘটনায় ৪ চোর আটক, মোটরসাইকেল জব্দ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা জয়রামপুর মোটরসাইকেল নিয়ে অভিনব কায়দায় চারটি মুদিখানার দোকান ভেঙ্গে মালামাল ও নগদ টাকা চুরির ঘটনায় গতকাল রোববার দিনভর অভিযান চারিয়ে ৪ চোরকে আটক করেছে দামুড়হুদা থানা-পুলিশ। পরে চোরদের তথ্য অনুযায়ী চুরির মালামাল উদ্ধারসহ চোরেদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন মিজানুর রহমান পল্টু (২৮), রোকনুজ্জামান পলাশ (২৬), শামীম আহম্মেদ (২৫), রাকিবুল ইসলাম (৩৬)। জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর নওদাপাড়ার ঠান্ডু আলীর ছেলে আজিজুল ইসলাম, আয়ুব আলীর ছেলে সামাদ, ছামছুদ্দীনের ছেলে আমিন মিস্ত্রি ও একই গ্রামের ডাক্তার পাড়ার আমির মন্ডলের ছেলে আশরাফুল প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এরপর সুযোগবুঝে গত শনিবার রাত দেড়টার দিকে তাদের দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলা হলে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল খালেকের নির্দেশে পুলিশ পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ সামসুদ্দোহা, এসআই মো. তৌহিদুর রহমান, এসআই জিয়াউর রহমান, এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চার চোরকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)