ঝিনাইদহে বিপণী-বিতানগুলোতে হুড়োহুড়ি

আপলোড তারিখঃ 2020-05-11 ইং
ঝিনাইদহে বিপণী-বিতানগুলোতে হুড়োহুড়ি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দুই মাস পর ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট খোলার পর মানুষের যেন হুড়োহুড়ির শেষ নেই। সামাজিক দূরত্ব না মেনে প্রচণ্ড ভিড় উপেক্ষা করে মানুষ কেনাকাটায় মত্ত হয়ে পড়েছে। ঝিনাইদহে করোনাকে উপেক্ষা করে শহরের বিপণী-বিতানগুলোতে গতকাল রোববার দিনব্যাপী এমন দৃশ্য চোখে পড়েছে। করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে মানুষকে রক্ষার জন্য সরকার নিত্যপ্রয়োজনী পণ্যের দোকান ও ওষুধের দোকান ব্যতীত সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। কিন্ত দীর্ঘ প্রায় দুই মাস পর সরকারের নির্দেশে রোববার সকাল থেকে বিপনী-বিতানগুলো খুলে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করার কথা থাকলেও তা মানছে না কেউ। ক্রেতা কিংবা বিক্রেতাদের হাতে গ্লাভস নেই। নেই মুখে মাস্ক। বিপনী-বিতানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই। দীর্ঘদিন বন্ধের পর মনে হচ্ছে তারা মোক্ষম সময় পেয়ে গেছে। হুড়োহুড়ি, ঠেলাঠেলি আর গাদাগাদি করে চলাচল করছে মানুষ। সরকারি ও বেসরকারি ব্যাংকেও রয়েছে মানুষের ঢল। ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক গীতাঞ্জলি সড়ক, পোস্ট অফিস মোড় ও সাপ্তাহিক বাজারে মানুষের কোলাহল ছোখে পড়ার মতো। তবুও ঝিনাইদহের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিপথগামী মানুষকে সচেতনতা কার্যক্রম অব্যহত রেখেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)