চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-05-11 ইং
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের ভাণ্ডারদহে ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে গত ১ এপ্রিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার শংকরচন্দ্র ইউনিয়নের ভাণ্ডারদহ, বসু ভাণ্ডারদহ, কালি ভাণ্ডারদহ ও নতুন ভাণ্ডারদহ গ্রামের কর্মহীন অসহায় পরিবারের ৫০ জনের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, আলুু ও শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, প্রকল্প পরিচালক নুর মোহাম্মাদসহ ফাউন্ডেশনের অন্য কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)