সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৩৩৬

আপলোড তারিখঃ 2020-05-11 ইং
সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৩৩৬ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৬ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৩৬ জন। এদের মধ্যে বেশিরভাগই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক। গতকাল রোববার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাত্র তিনজন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসী, বাকি সবাই অভিবাসী। নগররাষ্ট্রটিতে এ পর্যন্ত মোট ২০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও ছয়জন করোনা রোগী অন্য কারণে মারা গেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে এখন সর্বাধিক করোনা সংক্রমিত দেশ সিঙ্গাপুর। সেখানে প্রথম রোগী শনাক্তের অন্তত ১৩ সপ্তাহ পর গত ২২ এপ্রিল আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ায়। কিন্তু এরপর মাত্র দুই সপ্তাহেই আক্রান্ত হয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। সিঙ্গাপুর কর্তৃপক্ষের দাবি, দেশটিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে প্রকোপ বাড়লেও স্থায়ী অধিবাসীদের মধ্যে এর সংক্রমণ গত কয়েকদিনে অনেকটাই কমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)