পুলিশ সদস্যদের মধ্যে ডিম বিতরণ করলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-05-11 ইং
পুলিশ সদস্যদের মধ্যে ডিম বিতরণ করলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কর্মরত পুলিশ, নন-পুলিশ সদস্যদের মধ্যে ডিম বিতরণ করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের পুষ্টিকর খাদ্যের যোগানের লক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ বিশেষ উদ্যোগ নেন। জেলা পুলিশে কর্মরত পুলিশ, নন-পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদা মেটাতে মোট ৫ হাজার ৭ শ পিস ডিম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করেন তিনি। জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সবকটি ইউনিট কাজ করছে। দিনরাত্রী এক করে ‘পুলিশ হবে জনতার’ স্লোগানে জেলা পুলিশের চৌকস সদস্যরা কাজ করে চলেছেন। কাজহীন মানুষকে খাদ্যসহায়তা দিচ্ছেন রাতের আধারে। পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করছেন। একটি মাত্র কল দিলেই কাজহীন বা দুস্থ পরিবারের মধ্যে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি তাঁর অধীনের পুলিশ সদস্যদের কথাও তিনি না ভুলে পুষ্টিকর খাদ্য হিসেবে ডিম বিতরণের উদ্যোগ নিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)