পানির নিচে শত শত একর জমির ধান!

আপলোড তারিখঃ 2020-05-10 ইং
পানির নিচে শত শত একর জমির ধান! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: করোনা আতঙ্কের মধ্যে শ্রমিক সংকটে কৃষকেরা যখন খেতের পাকা ধান নিয়ে শঙ্কিত, তখন টানা আড়াই ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে মহেশপুর উপজেলার কয়েক শ একর বোরো ধান। আর এ বৃষ্টির পানির সঙ্গে তলিয়ে গেছে কৃষকের সারা বছরের স্বপ্ন। শত শত একর জমির কাটা ধান এখন পানির নিচে পড়ে আছে। এতে বিপাকে পড়েছে হাজারো কৃষক পরিবার। মহেশপুর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলায় চলতি বছর বোরো ধানের আবাদ হয়েছে ১৭ হাজার ৪৮৫ হেক্টর জমিতে। ফলনও ভালো। বোরো ধান কেটে বাড়ি আনতে কৃষকের তিনগুণ খরচের পাশাপাশি হাড়ভাঙা পরিশ্রম হচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে খেতের ধান ঘরে তুলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত শুক্রবার রাতে টানা ঝড়-বৃষ্টির কারণে মাঠে কেটে রাখা ধান তলিয়ে গেছে। ফলে ভিজে ধান ঘরে তোলা, ধান মাড়াই করে শুকাতে গলদঘর্ম হতে হচ্ছে কৃষকদের। চোখের সামনে পানিতে নষ্ট হচ্ছে শত শত একর জমির পাকা ধান। মহেশপুর উপজেলার নেপা গ্রামের কৃষক মোসলেম উদ্দীন ও পৌর এলাকার বগা গ্রামের কৃষক ইসানুর ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা দুই থেকে তিন বিঘা করে জমির ধান কেটে রাখেন। শুক্রবার রাতের বৃষ্টিতে সব ধান পানির নিচে। এখন ধান বাঁচানোর জন্য বিচালি রেখেই ধান তুলতে হচ্ছে। তাঁদের ভাষ্যে, এমনিতেই বাজারে ধানের দাম কম। তারপর বিচালী বাবদ বিঘাপ্রতি ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান গুনতে হবে। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাছান আলী জানান, উপজেলায় প্রায় ৫০% ধান কাটা হয়ে গেছে। তিনি কৃষকদের পরামর্শ দিয়ে বলেন, এখন দ্রুত জমির আইল কেটে দিয়ে পানি বের করে দিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)