মেহেরপুরে ফ্রি ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প

আপলোড তারিখঃ 2020-05-09 ইং
মেহেরপুরে ফ্রি ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির উদ্যোগে মেহেরপুর ফ্রেন্ডস ৮৭ সার্কেলের সহযোগিতায় ফ্রি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমনের কারণে চিকিৎসাবঞ্চিত সাধারণ রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষে মেহেরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির উদ্যোগে তাঁর সংগঠন ফ্রেন্ডস ৮৭ সার্কেলের সহযোগিতায় ফ্রি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর সরকারি উচ্চবালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ফ্রেন্ডস-৮৭ সার্কেলের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ও ফ্রেন্ডস ৮৭-এর সদস্য ফজলুল হক মণ্টু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ৮৭-এর সদস্য আলামিন হোসেন, ফ্রেন্ডস-৮৭র সদস্য ফারুক হোসেন, মনিরুল ইসলামসহ অন্যরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ডা. সজিবুল হক ও ডা. আল আরাফাত আকাশ রোগী দেখেন ও ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়। ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে ২৫০ জন রোগীর ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। প্রতি শুক্রবার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)