চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে আরও ৯ জনের নমুনা সংগ্রহ

আপলোড তারিখঃ 2020-05-09 ইং
চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে আরও ৯ জনের নমুনা সংগ্রহ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নতুন আরও তিন করোনা শনাক্ত রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা করোনা শনাক্ত হওয়া পরিবারের অপর সদস্যের রিপোর্ট গতকাল শুক্রবার করোনা পজেটিভ আসাই তাঁকেও নেওয়া হয়েছে আইসোলেশনে। শুক্রবার চুয়াডাঙ্গা নতুন করোনা শনাক্ত সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, দামুড়হুদা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের অপর একজন সিনিয়র স্টাফ নার্স, একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন তিনজনকে হাসপাতালের আইসালেশনে নেওয়া হয়েছে। এর আগে (৬ মে) চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের একই পরিবারের তিনজন করোনা শনাক্ত হলে ওই দিন রাতেই তাঁদেরকে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়। একই পরিবারের চারজনের সংগৃহীত নমুনায় তিনজনের করোনা শনাক্ত হয় এবং অপর একটি নমুনা বাতিল করে যবিপ্রবি ল্যাব। করোনা শনাক্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকায় তাঁকে হাসপাতালের কোয়ারেন্টাইন ব্যবস্থায় নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)