ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
মহামারি করোনাভাইরাসের কারণে সবজি বিক্রি করতে না পারায় কৃষকেরা রীতিমত দিশেহারা হয়ে পড়েছেন। এ সময় জীবননগরে প্রান্তিক কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে সবজি ক্রয় করলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ৫৫ পদাধিকার ডিভিশন ১৯ ইস্ট বেঙ্গল রিজিওনাল কর্তৃক জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের প্রান্তিক কৃষকদের নিকট থেকে মাঠ পর্যায় করোলা, মিস্টি কুমড়া, লাউ, খিরাসহ বিভিন্ন সবজি ক্রয় করেন।
এ সময় দায়িত্বরত লেফটেন্যান্ট সাকিব হোসেন বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল বিক্রয় করতে পারছে না। বাংলাদেশ সেনবাহিনী সব সময় সাধারন মানুষের পাশে আছে থাকবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী জীবননগর উপজেলায় প্রান্তিক কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে সবজি ক্রয় করা হয়। এর ফলে কৃষকেরা তাঁদের উৎপাদিক সবজির ন্যায্যমূল্যে পাচ্ছে।
