ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আপলোড তারিখঃ 2020-05-08 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে মতিয়ার রহমানের ছেলে আলামিন বুধবার সন্ধ্যা সাতটার দিকে ডাকবাংলা বাজার থেকে মোটরসাইকেলযোগে দশমাইল বাজারে যাচ্ছিলেন। পথের মধ্যে ধর্মতলা নামক স্থানে পৌঁছালে মানসিক ভারসাম্যহীন অপরিচিত এক বৃদ্ধ নারী ডান দিক থেকে হঠাৎ রাস্তার মাঝে এলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধ নারীকে ধাক্কা দিলে ওই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ডাকবাংলা ক্যাম্পের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় ধর্মতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গুরুতর হন। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)