দামুড়হুদায় ২০ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2020-05-08 ইং
দামুড়হুদায় ২০ বোতল ফেনসিডিলসহ দুজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কুতুবপুর গ্রামের গোলাম রসুলের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও চন্দ্রবাস গ্রামের শুকুর আলীর ছেলে মোস্তফা (২০)। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চন্দ্রবাস গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস এলাকা থেকে একটি মাদকের চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুর হাসান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোসলেম ফোর্স নিয়ে চন্দ্রবাস এলাকায় অভিযান চালান। এ সময় কুতুবপুর গ্রামের গোলাম রসুলের ছেলে শফিকুল ইসলাম ও চন্দ্রবাস গ্রামের শুকুর আলীর ছেলে মোস্তফাকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)