চুয়াডাঙ্গায় করোনা প্রতিরোধে বিভিন্ন দ্রব্যসামগ্রী প্রদান করেছে রেডক্রিসেন্ট সোসাইটি

আপলোড তারিখঃ 2020-05-08 ইং
চুয়াডাঙ্গায় করোনা প্রতিরোধে বিভিন্ন দ্রব্যসামগ্রী প্রদান করেছে রেডক্রিসেন্ট সোসাইটি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জেলা প্রশাসকের নিকট বিভিন্ন দ্রব্যসামগ্রী হস্তান্তর করেছে রেডক্রিসেন্ট ও ইউনিলিভার বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার কাজী মাহমুদ, পরিবেশক ইকবাল মাহমুদ ও ইউনিট অফিসার গৌরচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশে করোনা প্রতিরোধে এবং সাড়া প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ সরকারের কেবিনেট ডিভিশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ইউনিলিভার বাংলাদেশ এবং ২০৩০ ওয়াটার রিসোর্স প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশের ৬৪টি জেলা প্রশাসক কার্যালয়ে হাত ধোয়ার বেসিন বসানো কার্যক্রম গ্রহণ করেছে। তারই আলোকে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ২টি হাত ধোয়ার বড় বেসিন, ২টি স্প্রে মেশিন, ১০০টি মাস্ক, ৫ জোড়া হ্যান্ড গ্লোভস, ১ কেজি ব্লিসিং পাউডার এবং ইউনিলিভার বাংলাদেশ হতে ১ কার্টুন সাবান, ১ কার্টুন টয়লেট পরিচ্ছন্নসামগ্রী ও ১টি পানির বিশুদ্ধ ফিল্টার হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)