শৈলকুপায় ১৫টি গাঁছসহ গাঁজাচাষি আটক

আপলোড তারিখঃ 2020-05-08 ইং
শৈলকুপায় ১৫টি গাঁছসহ গাঁজাচাষি আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: শৈলকুপার পদমদি গ্রামে অভিযান চালিয়ে ১৫টি গাঁজা গাছ উদ্ধারসহ গাঁজাচাষি সোহাগ নামের একজনকে আটক করেছে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন শৈলকুপা সার্কেলের এএসপি আরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের সবজি খেত থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। আটক চাষি ওই গ্রামের তারিফ মণ্ডলের ছেলে। শৈলকুপা ও হরিণাকুণ্ডুর সার্কেল এএসপি আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদমদী গ্রামের মাঠে পানবরজের আড়ালে সবজি খেতে অভিনব কৌশলে গাঁজার চাষ হচ্ছে। গাছগুলো বড় হয়ে গেছে ও ঘ্রাণ ছড়াতে শুরু করেছে। এমন সংবাদের ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় ফোর্স নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে সেখানে ১৫টি গাছ উদ্ধার করা হয়। উদ্ধার গাছগুলোসহ আটককৃতকে আদালতে সোর্পদ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)