স্ত্রীর মামলায় প্যানেল চেয়ারম্যান কারাগারে

আপলোড তারিখঃ 2020-05-08 ইং
স্ত্রীর মামলায় প্যানেল চেয়ারম্যান কারাগারে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: স্ত্রী নির্যাতনের মামলায় স্বামী কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ মে) ভোরে বারবাজার ফাঁড়ির পুলিশ তাঁকে আটক করে। নির্যাতনের অভিযোগ এনে তাঁর স্ত্রী গত বুধবার কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পরদিন পুলিশ তাঁকে আটক করেছে। স্ত্রী নিশাত সুলতানা আফরিন লিখিত অভিযোগে জানান, তাঁর স্বামী প্রায়ই যৌতুকের টাকার জন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক চাপ দিত। কিন্তু ৫ মে স্ত্রী বাড়িতে সাংসারিক কাজ করার সময় রাশেদুল ইসলাম স্ত্রীকে ঘরে ডেকে নিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার চাই। কিন্তু স্ত্রী এসব দিতে অস্বীকার করলে তাঁকে ঘরের মধ্যে উপুর্যুপরি মারধর করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বারবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই শিকদার মনিরুল ইসলাম জানান, স্ত্রীর অভিযোগ, তাঁর ওপর প্রায়ই নির্যাতন চালাতেন স্বামী প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম। যৌতুক ও টাকার জন্য নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়াতে বাধ্য হয়ে তাঁর স্ত্রী থানাতে ওই মামলা করেন। এ মামলায় তাঁকে আটক করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, স্ত্রীর মামলায় তাঁর স্বামী প্যানেল চেয়ারম্যান রাশেদুলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)